কৃষ্ণনগর লোকসভায় পাঁচটি বিধানসভা বিজেপির জয়ের সম্ভাবনা।
দেবতনু দাস, কৃষ্ণনগর বার্তা,কৃষ্ণনগর- কৃষ্ণনগর মানুষের মুখে মুখে শোনা যাচ্ছে বিহার বিধানসভা ভোটের ফলাফল সাধারণ মানুষের মুখে একটাই আওয়াজ এইবার পালা বাংলার। সেই সঙ্গে আমাদের কৃষ্ণনগর এবার বিজেপির দখলে যাচ্ছে। বাসে ট্রেনে অটো টোটো সব জায়গায় আজকের আওয়াজ এটাই।
রাজনৈতিক বিশ্লেষকদের মত, SIR এর ইফেক্ট সঠিকভাবে কার্যকর হলে কৃষ্ণনগর লোকসভার মধ্যে পাঁচটি বিধানসভায় বিজেপি খুব ভালো ফল করতে চলেছে। বিশেষ করে কৃষ্ণনগর উত্তর, কৃষ্ণনগর দক্ষিণ এবং তেহট্ট বিধানসভা বিজেপির জয়ের সম্ভাবনা প্রবল। এছাড়া পলাশীপাড়া এবং নাকাশিপাড়া বিধানসভায় বিজেপি কঠিন চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিতে পারে শাসক দল তৃণমূলকে।
কৃষ্ণনগর উত্তর বিধানসভায় বিজেপির জয়ের সম্ভাবনা ৭০ শতাংশ, কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা বিজেপির জয়ের সম্ভাবনা ৬০ শতাংশ, তেহট্ট বিধানসভায় বিজেপির জয় সম্ভাবনা ৫৫ শতাংশ, এছাড়া নাকাশিপাড়া ও পলাশীপাড়া বিধানসভায় বিজেপির জয়ের সম্ভাবনা ৫০-৫০.
গত লোকসভা ভোটে তৃণমূলের সঙ্গে বিজেপির জয়ের পার্থক্য ছিল মাত্র ৪ শতাংশ ভোটের।
SIR সঠিক ভাবে হলে ৭-৮% ভোটার কমে যেতে পারে তৃণমূলের। তখন অনেক অংক গরমিল হয়ে যাবে যেটা অনেক রাজনৈতিক বিশ্লেষকদের মতামত।
কিন্তু সেক্ষেত্রে সঠিকভাবে প্রার্থী নির্বাচন করতে হবে বিজেপিকে। নির্ভুল প্রার্থী নির্বাচন বিজেপিকে অনেকটাই অক্সিজেন দিতে পারে এবার বিধানসভা নির্বাচনে। বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে, শাসক দল তৃণমূল প্রায় ৫০ জনের উপর এমএলএকে এবার টিকিট নাও দিতে পারেন।
আর বিরোধী বিজেপি শিবির থেকে যেটা জানা যাচ্ছে সেটা হল ২০ থেকে ২৫ জন বিধায়ক এর টিকিট কনফার্ম হয়নি এখনো। অথবা কিছু কিছু বিধায়কের স্থান পরিবর্তন হতে পারে।
এই মাসের মধ্যেই রাজ্য কমিটি ও সেন্ট্রাল সভাপতি নির্বাচন হয়ে যাওয়ার কথা। শুধু বিহার নির্বাচনের কথা ভেবে রাজ্য কমিটি এখনো গঠন হয়নি ও কেন্দ্রীয় সভাপতি নির্বাচন করা যায়নি।
তবে সূত্রের খবর এই সপ্তাহে সবকিছু ঠিকঠাক থাকলে এই কাজটুকুও বিজেপি সম্পূর্ণ করে নেবে। তবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর থেকে এবার বিজেপি চার থেকে পাঁচজন বিধায়ক পেতে পারে।
Comments
Post a Comment